ধর্ষণের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও চিত্র ধারণের অভিযোগে তার গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, চনপাড়া এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়াতো ইব্রাহীম খলিল।
সুযোগ বুঝে মার্চের প্রথম সপ্তাহে সে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও চিত্র তার মোবাইল ফোনে ধারণ করে।
ওসি আরো জানান, এরপর ধারণকৃত ভিডিও চিত্র ফেইসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে বার বার ধর্ষণ করে।
ঘটনাটি পরিবারের লোকজন বুঝতে পেরে থানায় অভিযোগ দিলে খলিলকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
