২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খেলাঘরের গাজায় হামলার প্রতিবাদ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন করেছে খেলাঘর চট্টগ্রাম শাখা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 09:09 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ের এই কর্মসূচি থেকে গাজায় শিশু ও গণহত্যার নিন্দা জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন শিশুসহ অনেক মানুষ নিহত হচ্ছে, বিপন্ন হচ্ছে মানবতা।

সমাবেশ থেকে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান বক্তারা।

খেলাঘর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আশীষ সেন, দিলীপ দাশ, অজিত আইচ, সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, এসকেন্দার আলী, অলক চৌধুরী, সাধন সিংহ, প্রদ্যুৎ বড়ুয়া, মোরশেদুল আলম চৌধুরী, রুবেল দাশ প্রিন্স, সাবেকুন নাহার ঝর্ণা, ইমতিয়াজ উদ্দিন ও মনোয়ার জাহান মণি।