রংপুরে কুপিয়ে দোকানিকে হত্যা
রংপুর নগরীতে প্রতিপক্ষের দায়ের কোপে এক মুদি দোকানি নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে কেল্লাবন্দ বানিয়াপাড়া এলাকায় নিহত আবুল হোসেন (৫৫) স্থানীয় প্রয়াত কছিম উদ্দেনের ছেলে।
নিহতের ছেলে আরিফুজ্জামান আপেল জানান, বৃহস্পতিবার রাতে কেল্লাবন্দ সিও বাজারে তার (আপেল) বন্ধুর দোকানে গান ডাউনলোড করে ১০ টাকা না দিয়ে চলে যাচ্ছিল শমসের আলীর ছেলে ফেরদৌস।
এ সম আপেল তাকে ডেকে টাকা দিতে বললে ক্ষিপ্ত হয়ে ওঠে ফেরদৌস। এক পর্যায়ে আপেল তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন।
আপেল বলেন, “শুক্রবার বেলা ৩টার দিকে ফেরদৌস তার বাবা ও চাচাতো ভাইরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়ির সমানে মুদি দোকানে হামলা চালায়। এসময় আমার বাবা দোকানের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারিরা দা দিয়ে কোপালে বাবা দোকানেই মারা যান।”
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
