২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে ট্রাকের ধাক্কায় নিহত ১

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন, আহত হন একজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 04:50 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুরে সুবর্ণপাড়া শ্মশানঘাট এলাকায় সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত আজিজুল হককে (৪৫) স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ওসি জানান, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।

ট্রাকটি আটক করা যায়নি।