গাফিলতি পেলে ব্যব্স্থা: মন্ত্রী
সড়ক-মহাসড় জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে উপযোগী করার তাগিদ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার জুরাইন পোস্তগোলা সড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “২০ জুলাইয়ের মধ্যে সড়ক মহাসড়ক চলাচল উপযোগী হবে বলে জাতিকে আস্বস্ত করতে চাই। এ সময়ে মধ্যে মেরামত কাজ শেষ করতে না পারলে বা গাফিলতি পেলে সংশ্লিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে।”
মঙ্গলবার সেতু ভবনে ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মন্ত্রী বলেন, “রাস্তা চলাচল উপযোগী করা ইঞ্জিনিয়ারদের কাজ। আর সেই কাজ শেষ হওয়ার পর যানজট মোকাবেলায় পদক্ষেপ নেবে পুলিশ। তৃতীয় বিষয় হলো সচেতনতা। সচেতনতা সৃষ্টিতে যোগাযোগ মন্ত্রণালয় সারাদেশে প্রচারণা চালাচ্ছে।”
ঢাকা-চট্রগ্রাম চারলেন প্রকল্প এবং জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন প্রকল্পের যে অংশের কাজ শেষ হয়েছে তা ঈদের আগে চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান তিনি।
রং সাইড দিয়ে গাড়ি চলাচল বন্দে ব্যবস্থা চলছে জানিয়ে কাদের বলেন, “চালকরা যাতে রং সাইড দিয়ে চলাচল করতে না পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ঈদের সময় চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।”
২০১৭ ও ১৮ সালের মধ্যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় ‘বৈপ্লবিক পরিবর্তনের’হবে বলেও আশা প্রকাশ করেন দ্বিতীয় বারের মতো যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের।
