আরব লীগ-ওআইসি নিয়ে হতাশ শফী
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় আরব লীগ এবং অরগাইজেশন ফর ইসলামিক কান্ট্রিজের (ওআইসি) ভূমিকাকে 'হতাশাজনক' বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
ফাইল ছবি
"এর প্রতিবাদে বিশ্বের সকল মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।প্রভাবশালী দেশগুলোর কোন ভূমিকাই দেখা যাচ্ছে না। এছাড়া গণহত্যা বন্ধে আরব লীগ ও ওআইসি’র ভূমিকাও চরম হতাশাজনক।"
বিজ্ঞপ্তিতে হেফাজত আমির শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনারও আহ্বান জানান।
