২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদ হত্যা: যবিপ্রবিতে ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল (ভিডিও)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী রিয়াদ হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 07:59 PM

Updated : 25 Apr 2022, 04:27 PM

এদের মধ্যে জেলা সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সমর্থকরা হত্যাকারীদের আটক ও শাস্তি দাবি করে মিছিল করেছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের সমর্থকরা হত্যার ঘটনায় করা মামলা প্রত্যাহার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কোতয়ালি থানার ওসির অপসারণ দাবি করেছে।

কোতয়ালি থানার এসআই জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু’পক্ষের মিছিল ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তাদের সমবেত হওয়াকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অতিরিক্তি পুলিশ মোতায়েন করার কারণে কোনো অপ্রীতিকার ঘটনা ঘটেনি।

যবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগকর্মী নাইমুল ইসলাম রিয়াদ হত্যার অভিযোগে নিহতের মামা রফিকুল ইসলাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মঙ্গলবার একটি হত্যা মামলা করেন।