২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ট্রলার ডুবে জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটা উপজেলায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 06:14 PM

Updated : 11 Jul 2022, 04:52 PM

নিখোঁজমাসুদ পাথরঘাটার হাজিরহাল এলাকার বাসিন্দা।

বুধবারসকালে বঙ্গোপসাগরের তারিয়ার চর এলাকায় ট্রলার ডুবির পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।


বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, বুধবার সকাল ৯টার দিকে তারিয়ার চরে এফবি ভাই ভাই ও এফবি তরিকুলসহ পাঁচটিমাছ ধরা ট্রলার ডুবে যায়। ওই ট্রলারগুলোতে ৫৪ জন জেলে ছিল।

“বৃহস্পতিবারদুপুরে এফবি শাহজালালের একটি ট্রলারে করে ৫৩ জন জেলেকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসাহলেও এফবি তরিকুল ট্রলারের মিস্ত্রী মাসুদকে পাওয়া যায়নি।”