গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
নিহত ডালিম সরকার (২২) গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের কোমরপুর গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে।
আহত ছাদেকুল ইসলামকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ব্যক্তিগত কাজ শেষে ধাপেরহাট থেকে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ ফিরছিলেন ডালিম ও ছাদেকুল। পথে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই ডালিম মারা যান।
মৃতদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
