২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ শহর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 03:32 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

সদর থানার এসআই আবদুল বারিক জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের চককোব দাসপাড়ার একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আদুরি খাতুন (২৪)  চককোব দাসপাড়ার লেবু মিয়ার স্ত্রী ও সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের চরদোরতা গ্রামের মৃত জয়নাল ভূইয়ার মেয়ে।

এসআই বারিক বলেন, পাঁচ বছর আগে লেবু মিয়ার সঙ্গে আদুরির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সকালে বাড়ির পাশে গাছের সঙ্গে আদুরির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় আদুরির ভাই ইসমাইল হোসেন থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান এসআই বারিক।