সাভারে ফেনসিডিলসহ আটক ২
ঢাকার সাভার থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- মো. জসিম (২৬) ও সাইফুল ইসলাম (৩১)।
এ সময় তাদের কাছ ৫১৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুটি গাড়ি জব্দ করা হয়।
এসআই সামসুজ্জামান বলেন, বুধবার রাত ২টার দিকে ভূট্টা ভর্তি একটি ট্রাক বলিয়ারপুর এলাকায় মহাসড়কের নির্জন স্থানে একটি হলুদ ট্যাক্সি-ক্যাবে মালামাল সরবরাহ করছিল। এ সময় টহল পুলিশের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়। আটক করা হয় ক্যাবে থাকা জসিম ও সাইফুলকে।
পরে ট্রাক ও ক্যাবে তল্লাশি করে ৫১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং গাড়ি দুটি জব্দ করা হয় বলে জানান তিনি।
