২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাচা খুন, ভাতিজা আটক  

মৌলভীবাজারের রাজনগরে পারিবারিক বিরোধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগে ভাতিজাকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 04:29 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বুধবার উপজেলার ফতেহপুর ইউনিয়নের সোনালোহা গ্রামে নিহত লুদি মিয়া (৪৫) ইসলামপুর গ্রামের ফয়জুল্লাহর ছেলে।

এ ঘটনায় নিহতের ভাতিজা আনোয়ার হোসেনসহ (২৪) চার জনকে আটক করেছে পুলিশ।

রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লুদি ও আনোয়ারদের যৌথ পরিবার। মাস দুয়েক আগে তারা নতুন বাড়ি করে ইসলামপুর থেকে সোনালোহা গ্রামে এসে বসবাস শুরু করেন।

মঙ্গলবার আনোয়ারের মা তাদের পুরান বাড়ি থেকে কলার ছড়া ও কিছু শাক-সবজি বাড়ি আনলে লুদি ভাবিকে গালমন্দ করেন।

ওসি বলেন, “এ নিয়ে রাতে পরিবারে ঝগড়াও হয়। সকাল ৯টার দিকে লুদি বাড়ি থেকে বেরুনোর সময় আনোয়ার তাকে এলোপাতাড়ি কোপায়। এতে পেট কেটে নাড়ি-ভুঁড়ি বেরিয়ে ঘটনাস্থলে মারা যান লুদি। পরে গ্রামবাসী আনোয়ারকে আটক করে পুলিশে হস্তান্তর করে।”