টেকনাফে অপহৃত যুবক উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র্যাব। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কর্মকর্তা মেজর রাশেদুল আলম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফে একটি বিকাশ এজেন্টের দোকান থেকে তারেককে উদ্ধার করেন র্যাব সদস্যরা।
আটক দুইজন হলেন- টেকনাফের নাজিরপাড়া এলাকার হোসেন আহমদের ছেলে নুরুল আমিন (২০) ও গোদার বিল এলাকার লোকমান হাকিমের ছেলে আলী হোসেন (৩২)।
মেজর রাশেদ জানান, গত ১০ জুলাই টেকনাফে গিয়ে অপহৃত হন তারেক। এরপর তার পরিবারের কাছে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ওই টাকা বিকাশে স্থানান্তর করতে বলা হলে সেই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তারেককে উদ্ধার এবং দুজনকে আটক করে।
