২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থি নিহত

যশোরের অভয়নগরে বিপ্লবী কমিউনিস্ট পার্টির দুই পক্ষের বন্দুকযুদ্ধে এক জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 10:44 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

অভয়নগর থানার ওসি খবির উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১২টার পর উপজেলার শুভরাড়া গ্রামের নিকারিপাড়ায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, নিকারিপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিপ্লবী কমিউনিস্ট পার্টির দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে শুভরাড়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ সময় দুই পক্ষ পিছু হটলে রাত ২টার দিকে ঘটনাস্থলে সিরাজ আকন্দের মৃতদেহ দেখতে পায় পুলিশ।