পাবনায় ব্যবসায়ী খুন
পাবনার চাটমোহর উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত প্রণব সাহা (৪০) রড-সিমেন্টের ব্যবসা করতেন। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের বৈদ্যনাথ সাহার ছেলে।
তিনি বলেন, প্রণব রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে জাবরকোল এলাকায় তার উপর হামলা হয়।
নিহতের গলায় দাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”
