২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক-শ্রমিকরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 10:06 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার সকালে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়। বিকালে প্রশাসনের সঙ্গে আলোচনার পর তা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

কক্সবাজার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানান, সম্প্রতি নানা অভিযোগ ১০ জন পরিবহন শ্রমিক ও শ্রমিক নেতাকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। পরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন ককেক্ষ পরিবহন মালিক-শ্রমিক ও প্রশাসনিক কর্মকর্তার বৈঠক হয়।

তিনি বলেন, বৈঠকে সাজাপ্রাপ্তদের মুক্তির আশ্বাস দেয়ায় তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বিনা ঘোষণায় ধর্মঘটের কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। তারা বাস কাউন্টারে গিয়ে বাস চলাচলা না করার কথা জানতে পারেন।