২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি, কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

উচ্চ আদালতের বিচারক, বিভিন্ন দেশের কূটনীতিক ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 09:54 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

মঙ্গলবার গণভবনে এই ইফতার আয়োজন করা হয়।

গণভবনের খোলা মাঠে বিশাল প্যান্ডেলে ইফতার অনুষ্ঠানে উচ্চ আদালতের বিচারপতি, রাষ্ট্রের আইন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদের সদস্যরাও ইফতারে অংশ নেন।

ইফতারের আগে টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।