২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদরে মঙ্গলবার পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 08:55 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

এরা হলো কল্যাণপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ফারাহ (৫), ছেলে সাইমুন (৪) এবং শংকরপুর গ্রামের অজ্ঞাতনামা এক জন।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, ফারাহ ও তার ভাই সাইমুন সবার অলক্ষ্যে বাড়ির পাশের খালে নেমে তলিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর খালে প্রথমে ফারাহর এবং পরে সাইমুনের ভাসমান লাশ পাওয়া যায়।

ওসি আরো জানান, শংকরপুর গ্রামের ছাত্তার মন্ডলের নাতি বাড়ির পাশের ডোবায় ডুবে মারা গেছে।

শিশুটির নিজের কিংবা তার বাবার নাম জানাতে পারেননি ওসি।