২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ট্রলার ডুবি, নিখোঁজ ৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মাটি ভর্তি ট্রলার ডুবে পাঁচ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 03:20 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

মাওয়া নৌ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম জানান, মঙ্গলবার দুপুরে মাওয়া ফেরিঘাটের কাছে এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

আহতদের শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উদ্ধার হওয়া শ্রমিক হাবিবুর রহমানকে উদ্ধৃত করে এসআই কাইয়ুম জানান, লৌহজংয়ের মধ্যেরচর থেকে মাটি নিয়ে পাশের পালেরচর যাচ্ছিল ট্রলারটি। পথে মাওয়া ঘাটের প্রায় তিনশ গজ দূরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে সেটি ডুবে যায়।

ট্রলারে মাঝিসহ ৩৭ জন শ্রমিক ছিলেন। তাৎক্ষণিকভাবে আশপাশের লঞ্চ ও স্পিটবোটের সহায়তায় ৩২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজনের খোঁজ মেলেনি বলে জানান তিনি।