২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে দুই শিশু।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 03:16 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান নাসিম সিকদার মিলন জানান।

নিহতরা হলো- স্থানীর সাইদুল মৃধার দুই মেয়ে উন্নতি (১০) ও রেক্সোনা (৭)।

ইউপি চেয়ারম্যান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে দুই বোন গোসল করতে যায়। অনেকক্ষণ পরও তারা না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। পরে দুপুরের দিকে পুকুরের এক কোণে তাদের মৃতদেহ ভাসতে দেখে।