২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সচিবের দপ্তর বদল

দুই সচিবের দপ্তর বদল করে আরো তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার দায়িত্ব দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 02:49 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ফয়জুর রহমান চৌধুরীকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্ত্ত খান এবং মো. শফিকুল আজমকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেনকে বেসরকারিকরণ কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরিকল্পনা কমিশন ও বেসরকারিকরণ কমিশনের সদস্যদের পদমর্যাদা সচিব পর্যায়ের।