সাজার প্রতিবাদে হঠাৎ বন্ধ বাস
ভ্রাম্যমাণ আদালতের সাজার প্রতিবাদে কোনো ধরনের ঘোষণা ছাড়াই কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা।
কক্সবাজার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানান, সম্প্রতি নানা অভিযোগ ১০ জন পরিবহন শ্রমিককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
“এর প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছি।”
এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় চট্টগ্রামের পথের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। সকালে বাস ধরতে এসে গাড়ি বন্ধ জেনে ফিরে গেছেন অনেকেই।
