রেলগেইটে ট্রেন বিকল, ব্রাহ্মণবাড়িয়ায় যোগাযোগ ব্যাহত
ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী ট্রেন রেলগেইটে বিকল হয়ে পড়ায় রেল ও সড়ক পথে চলাচল প্রায় চার ঘণ্টা ব্যাহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আখাউড়া রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল ৬টার দিকে রেলগেইট এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পরের বগির একটি চাকার হ্যাঙ্গার স্প্রিং ভেঙ্গে যায়। ফলে সেখানে ট্রেনটি প্রায় চার ঘণ্টা আটকে থাকে।
রেলগেইট বন্ধ থাকায় শহরের প্রধান সড়কটি দিয়ে সবরকম যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামত শেষ করলে চলাচল স্বাভাবিক হয় বলে স্টেশন মাস্টার জানান।
