২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম কূটনীতিকদের সঙ্গে ওবামার ইফতার

মুসলিম কূটনীতিক ও কংগ্রেসম্যানদের সঙ্গে হোয়াইট হাউজে ইফতার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 11:31 AM

Updated : 22 Aug 2022, 06:43 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার মুসলিম কূটনীতিক ও কংগ্রেসম্যানদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করে হোয়াইট হাউজ।

ইস্ট রুমে ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এম এ মুহিতও অংশ নেন।

ডেমোক্রেটদলীয় তিন কংগ্রেসম্যান কিথ এলিসন (মিনেসোটা), আন্দ্রে কারসন (ইন্ডিয়ানা) ও ড্যান কিলডি (মিশিগানের) ছাড়াও কানেকটিকাটের সাউথ উইন্ডসোর সিটি মেয়র সউদ আনোয়ার, ভারত, ইরাক, মিসর, সুদান, আফগানিস্তান, সৌদি আরব, মালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জর্দান, মরক্কো, মরিশাস, ক্যামেরুন, আলবেনিয়া, উজবেকিস্তান, পাকিস্তানের রাষ্ট্রদূতরা ইফতারে অংশ নেন।

ইফতার শুরুর আগে বারাক ওবামা বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এম এ মুহিতসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।