২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 09:53 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

সোমবার নগরীর রিয়াজ উদ্দিন বাজার, কে সি দে সড়ক ও কোতোয়ালী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় পণ্যের মূল্যতালিক না থাকায় রিয়াজ উদ্দিন বাজারের পেয়ার বাবা বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই কারণে বাজারের সবজি দোকানদার আবু সায়েদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় গোলাম রসুল মার্কেটের খাজা সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর ভ্রাম্যমান আদালত নগরীর কে সি দে সড়কে গোবিন্দ রেস্টুরেন্টে বিশুদ্ধ খাদ্য আইনে ৩০ হাজার টাকা এবং কোতোয়ালী এলাকার একটি মিষ্টির দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে মূল্যতালিকা টাঙ্গানো নিশ্চিত করতে বলেছি। এধরণের অভিযান অব্যাহত থাকবে।