রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা।
সোমবার বিকেলে বঙ্গভবনে তাদের এই সাক্ষাৎ হয় বলে রাষ্ট্রপতির একান্ত সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় ইইউ রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে বলেছেন, বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি উপভোগ করেছেন।”
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
