মাগুরায় নতুন ডিসি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মুহ. মাহবুবুর রহমানকে মাগুরার জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবিষয়ে আদেশ জারি করা হয়।
মাগুরার ডিসি মাসুদ আহমেদকে গত ১৮ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসাবে বদলি করা হয়।
একই দিন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব নাজমুল হক খানকে মাগুরার ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হলেও তিনি ওই পদে যোগ দেননি।
সোমবার মাগুরার ডিসি হিসাবে নাজমুলের নিয়োগের ওই আদেশ বাতিল করে মাহবুবুরকে নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
আলাদা আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ আহসানুল জব্বারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, স্থানীয় সরকর বিভাগের যুগ্ম-সচিব সৈয়দা আফরোজা বেগমকে কৃষি মন্ত্রণালয়ে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব নূরজাহান বেগমকে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসাবে বদলি করা হয়েছে।
