নিজের ঘরে গৃহবধূর গলাকাটা লাশ
চট্টগ্রামের রাউজান উপজেলায় নিজের ঘরে খুন হয়েছেন এক নারী।
এ ঘটনায় জড়িত সন্দেহে হালিমার স্বামী বাবুল, বোন ও ভগ্নিপতিকে আটক করা হয়েছে।
হাটাহাজারী সার্কেলের এএসপি আফম নিজাম উদ্দিন বলেন, হালিমার বোন ও ভগ্নিপতি এ হত্যাকাণ্ডে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এএসআই কামরুল জানান, নিহত হালিমা তিন সন্তানের জননী। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
