২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ঘুষের টাকাসহ’ কর কর্মী আটক

ঘুষ নেয়ার অভিযোগে চট্টগ্রাম কর অঞ্চলের এক কর্মচারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 04:53 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার বেলা ১২টার দিকে নগরীর আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর প্রধান সহকারী জাহিদ ইকবাল খানকে (৫০) তার কার্যালয় থেকে আটক করা হয়।

দুদকের চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘুষের ২০ হাজার টাকাসহ জাহিদকে হাতেনাতে আটক করা হয়েছে।

“আবুল কাশেম ভূইয়া নামের এক ব্যক্তির ডিমান্ড নোটিশ কমিয়ে দেয়ার কথা বলে ঘুষ দাবি করেন তিনি। কাশেম বিষয়টি তিনি দুদককে অবহিত করেন।”