২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সান্ধ্যকালীন এমবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে সান্ধ্যকালীন এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 01:47 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd থেকে ফল জানা যাবে।

মৌখিক পরীক্ষায় অংশ নিতে উত্তীর্ণদের আগামী ১৯ ও ২০ জুলাই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব মূল সনদসহ বিজনেস স্টাডিজ অনুষদের ডিন কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গত ৪ জুলাই বিজনেস স্টাডিজ অনুষদে এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।