নেত্রকোনায় পুড়েছে ১০ দোকান
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজারে আগুন লেগে দশটি দোকান পুড়ে গেছে।
নেত্রকোনা ফায়ার ব্রিগেডের স্টেশন লিডার আব্দুল বারেক জানান, শনিবার শেষরাতে তিতাস মার্কেটে এ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
তিনি বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে আগুন লাগার পর অগ্নি নির্বাপক কর্মীরা এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রনে আনেন। তার আগেই ‘মা টেলিকম’, ‘সুমন স্টোর’ ও একটি ধানের গুদামসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়।
আব্দুল বারেক জানান, একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
