২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত শীর্ষ দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 04:52 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শনিবার ভোরে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মখলেসুর রহমানের ছেলে মোহাম্মদ ফরিদ (৪৫) এবং টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার আলী হোসেনের ছেলে মোহাম্মদ রশিদ (৩৬)।

টেকনাফ থানার ওসি মোক্তার আহমদ বলেন, “তালিকাভুক্ত শীর্ষ দুই ইয়াবা বিক্রেতার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় এদের আদালতে পাঠানো হয়েছে।”

তিনি জানান, মাদকদ্রব্য অধিদপ্তরের একটি বিশেষ প্রতিবেদনে ৭৬৪ জন ইয়াবা ব্যবসায়ীর তালিকায় এ দুজনের নাম রয়েছে।