২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় ১১ নিহতের ঘটনায় মামলা

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে বাসের চাপায় ১১ জন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 04:50 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, শনিবার বরিশাল হাইওয়ে পুলিশের নায়েক মো. নাছির মামলাটি দায়ের করেছেন। মামলায় হানিফ পরিবহনের বাসটির চালককে আসামি করা হয়েছে।

তবে মামলার এজাহারে তাকে অজ্ঞাত পরিচয় উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, বাসটি আগেই আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় ইচলাদী এলাকায় পথচারীদের চাপা দিয়ে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১১ জন নিহত হয়। আহত হয় আরো ২০ জন।