২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাস্টবিনে পাওয়া গেছে শিশু

চাঁদপুরে ডাস্টবিন থেকে এক মাস বয়সী একটি মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 04:46 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

শনিবার দুপুরে শহরের পোস্ট অফিস সংলগ্ন ডাস্টবিনে ওই শিশুটিকে জীবিত পাওয়া যায়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, স্থানীয় আব্দুল বারেক ও নাসিমা বেগম শিশুটিকে ডাস্টবিনে দেখতে পেয়ে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, “শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তার প্রকৃত অভিভাবক পাওয়া না গেলেও স্থানীয় কারো জিম্মায় রাখা হবে।”