২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া স্বেচ্ছাসেবক দল সভাপতি গ্রেপ্তার

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর শাহ্ মেহেদী হাসান হিমুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 09:05 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার বিকালে বগুড়া প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে জেলা বিএনপি দোয়া ও ইফতার মাহফিলের আয়াজন করেছিল।

ওই মাহফিল থেকে বের হওয়ার পর বগুড়া প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, হিমুর বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়।  

এদিকে হিমুকে গ্রেপ্তারের ঘটনায় মাগরিবের নামাজ শেষে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে বিএনপি নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে একটি মিছিল বের করেন।