বরিশালে অজ্ঞাত লাশ উদ্ধার
বরিশাল নগরীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে কীর্তনখোলা নদীর চরে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, স্থানীয়দের কছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।
মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
