২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর ‘আত্মহত্যা’

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক চা বিক্রেতার বাড়ি থেকে তার কিশোরী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 02:42 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার সকালে বুধল গ্রাম থেকে আজিমা আক্তারের (১৫) লাশ উদ্ধার করা হয়।  

তার বাবা রবিউল্লাহ পুলিশকে জানিয়েছেন, সকালে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তিনি দ্রুত তা নামিয়ে পুলিশে খবর দেন।        

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, কিশোরীর বাবা রবিউল্লাহ ফাঁসিতে ঝুলে আত্মহত্যার কথা বললেও লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি। তবে নিহতের গলায় রশির দাগ দেখা গেছে। ময়নাতদন্তের আগে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন মতামত দেয়া যাবে না।

এজন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।