শাহজালালে কোটি টাকার সোনাসহ দুজন আটক
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত দুই যাত্রীর কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।
এর ঘণ্টা দেড়েক পর বিমানবন্দরের গ্রিনচ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয় বলে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান।
তিনি বলেন, দুজনের দেহ ও ব্যাগ তল্লাশি করে এসব সোনা পাওয়া যায়। এরমধ্যে আজিজের কাছে ২০৩ গ্রাম সোনা দিয়ে বানানো একটি বেল্টের বকলেস এবং মতিনের কাছে ২০০ গ্রাম ওজনের অলঙ্কার ছিল।
এছাড়া তাদের কাছে একটি সোনার বার টুকরা করা অবস্থায় পাওয়া যায় বলে জানান তিনি।
উদ্ধাকৃত সোনার বর্তমান বাজারমূল্য এক কোটি টাকা বলে জানান শুল্ক কর্মকর্তা উম্মে নাহিদা।
