সোনারগাঁওয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারদী এলাকা থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মেলেনি।
সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুরে বারদীর ধইঞ্চা ক্ষেতে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালো গেঞ্জি ও লুঙ্গি পরা নিহত যুবকের গলায় কাটা ছাড়াও পেটে ও হাতে জখমের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
