২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিল বাবা

মাদক থেকে ফেরাতে না পেরে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ছেলেকে পুলিশে  দিয়েছে ওর বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার সকালে  বরগুনায় খায়রুল ইসলাম  কনককে (১৮) ওর বাবা হুমায়ূন কবির  পুলিশে দেয়।

বরগুনা থানার ওসি শামসুল হক জানান, অনেক দিন থেকে ছেলেটি নেশায় আসক্ত। মাদক সেবন করতে না পেরে ছেলেটি তার বাবা-মার উপর অত্যাচার করত। বাসার আসবাবপত্র ভাংচুর করত।

কনককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।