শাহজালালে কোটি টাকার ওষুধ জব্দ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৮টায় ঢাকা পৌঁছানো ইতেহাদ এয়ারলাইন্সের একটি বিমানে এসব ওষুধ আসে।
“ওই বিমানে আসা দুটি ব্যাগের কোনো দাবিদার পাওয়া যাচ্ছিল না। সেগুলো তল্লাশি করে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।”
ব্যাগের উপর শুধু ‘রফিক’ লেখা থাকলেও প্রাপকের বিস্তারিত ঠিকানা ছিল না বলে জানান শুল্ক কর্মকর্তা মোস্তাফিজুর।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
