২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চট্টগ্রামে পৃথক এলাকায় সড়ক দুর্ঘটনা ও তড়িতাহত হয়ে এক শিশুসহ দুই জন নিহত হয়েছে।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 04:42 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার ভোর ৪টার দিকে পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে ও দুপুরের দিকে হাজী কলোনি রেল গেইট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া জানান, গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন- রূপসী বেগম (৭৫) ও শাহেদা আক্তার (৮)। 

এদেরমধ্যে মো. রহিমের মেয়ে শাহেদা রাস্তায় কাগজ কুড়াতো। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাক্ষণপাড়ায়। নগরীর বাকলিয়া ডিসি রোড খালপাড় এলাকায় তারা থাকত।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ভোরের দিকে সিএসসিআর নামের একটি বেসরকারি হাসপাতালের সামনে দ্রুত গতির একটি মাইক্রোবাস শাহেদাকে চাপা দিয়ে চলে যায়।

এছাড়া দুপুরের দিকে হাজী কলোনি রেল গেইট এলাকায় নিজ বাসায় গোসল করতে গিয়ে তড়িতাহত হন ওই বৃদ্ধা।

বেলা ২টার দিকে স্বজনরা তাকে হাসপাতালে আনে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।