পণ্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বললেন তোফায়েল
নিত্যপণ্যমূল্য সারাবছর ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি সেলের মাধ্যমে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “শুধু রমজান নয়, সারা বছরই নিত্যপণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং সেলের মাধ্যমে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।”
তোফায়েল আহমেদ বলেন,“ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসকদের পদক্ষেপ নিতে বলা হয়েছে।”
ফাইল ছবি
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দেশটির একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হয়েছে।
অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু।
শিল্প মন্ত্রী জানান, বিসিক শিল্প নগরীর কিছু কিছু জায়গা বরাদ্দ ছিল কিন্তু সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, সেসব প্লট বাতিল করে সেখানে নতুন উদ্যোক্তাদের জমি বরাদ্দ দেয়ার উদ্যোগের কথা বলা হয়েছে।
নতুন জমি অধিগ্রহণের বিষয়েও মতামত দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
শিল্প মন্ত্রী ডিসিদের জানিয়েছেন, আগামীতে ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ ছাড়া আর কোন নতুন কলকারখানা তৈরির অনুমোদন দেয়া হবে না।
