দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের নির্দেশ
কেন্দ্রীয় পযায়ের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠান শেষে বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনে কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান যুগ্ম সচিব আশরাফ শামীম।
আশরাফ শামীম বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের বহুবিধ জনকল্যানমুখী কাজের মধ্যে কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানিয়েছেন।”
রমজান মাসে কৃত্রিম সঙ্কট সৃষ্টির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির যে কোনো অপচেষ্টা দৃঢ়ভাবে প্রতিরোধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
“প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কেন্দ্রীয় পযায়ে গৃহীত সিদ্ধান্তগুলি মাঠ পযায়ে যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে হবে।
“জনগণেরদোরগোড়ায় সেবা পৌছানোর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও বিকাশে নেতৃত্ব দিতে হবে, দৈনন্দিন প্রয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারে জেলার সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।”
তৃণমূল পযায়ে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সাথে একাত্ম হয়ে কাজ করতে এবং সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির বঞ্চনার শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারি ভূমি রক্ষায় সজাগ দৃষ্টি রাখা, যৌতুক ইভটিজিংসহ সামাজিক ব্যধি থেকে পরিত্রাণ, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ পদক্ষেপ, কৃষি ব্যবস্থাপনাকে জনপ্রিয় করা, ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাতকরণ প্রতিরোধ, গ্রাম আদালতকে কাযকর করা, সর্বস্তরে ই-গভনেন্সকে সম্প্রসারিত করা ইত্যাদি বিষয়ে জেলা প্রশাসকদের বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী।
