২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-মেয়ে হত্যা: রায়হান ও শহীদ অভিযুক্ত

চট্টগ্রামের আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় নিহত সাইমার ‘বন্ধু’ আবু রায়হানসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 02:05 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান মঙ্গলবার রায়হান ও তার সহযোগী মোহাম্মদ শহীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৪ অগাস্ট দিন ধার্য করেন।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৫ মে চট্টগ্রাম আদালতের নিবন্ধন শাখায় এ মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার এসআই মো. মাইনুদ্দিন।

Image
আবু রায়হান

আবু রায়হান

অভিযোগপত্রে সাইমা আক্তারের বন্ধু মো. আবু রায়হান ও তার ‘ভাড়া করা’ সহযোগী মোহাম্মদ শহীদকে অভিযুক্ত করা হয়। গত ২৪ মার্চ সকালে বন্দরনগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়। এর দুদিন পর ঢাকার ফকিরাপুল থেকে রায়হান ও চট্টগ্রামের খুলশী এলাকা থেকে শহীদকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। নিহত সাইমার বড়ভাই সাঈদ রেজা ঘটনার দিন হাসপাতালে সাংবাদিকদের বলেছিলেন, রায়হান বেশ কিছুদিন ধরে তার বোনকে উত্ত্যক্ত করে আসছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির বিবিএ’র ছাত্র আবু রায়হান (২৬) চট্টগ্রাম জেলা পুলিশের হাবিলদার আবুল বাশারের ছেলে। তাদের বাসা নগরীর শান্তিবাগ এলাকায়। আর শহীদ খুলশী এলাকার একটি রেস্ট হাউজের গাড়ি চালক। মামলার তদন্ত কর্মকর্তা মাঈনুদ্দিন জানান, প্রেমে প্রত্যাখাত হয়ে রায়হান তার সহযোগী শহীদকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় বলে তারা তদন্তে জানতে পেরেছেন।

পুরনো খবর:

মা-মেয়ে হত্যা: রায়হানসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে মা-মেয়ে হত্যার দায় স্বীকার ‘কথিত প্র্রেমিকের’