২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডেমু ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম নগরীর অভ্যন্তরীণ পথে চলাচলকারী একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 01:41 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় নেভি হাসপাতাল গেইট-ষোলশহর-ঝাউতলা পথে চলাচলকারী ডেমু ট্রেনটির দুটি চাকা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি ইয়াছিন ফারুক।

রেলওয়ে পূর্বাঞ্চলের উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।