ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনায় নিহত চালক মো. মনির হোসেন (৪২) বেকের বাজার বটতলা এলাকার বাসিন্দা। এই ঘটনায় নিহত যাত্রী রুহুল আমিন জনতা ব্যাংকের কর্মকর্তা।
তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর মাইক্রেবাসটিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।”
পুলিশ কর্মকর্তা মনির জানান, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় দাগনভূঞা থানায় মামলার প্রস্তুতি চলছে।
