নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
নীলফামারী সদরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে লক্ষ্মীচাপ গ্রামে মৃত সীতা রাণী রায় (৪০) ওই এলাকার জিতেন্দ্র নাথ রায়ের স্ত্রী।
নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা মৃত গৃহবধূর স্বামী জিতেন্দ্র নাথ রায়ের বরাত দিয়ে জানান, সীতা ঝাড় দিয়ে নিজের ঘরের মাকড়সার জাল পরিষ্কার করার সময় তার ছিঁড়ে গায়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্বজনরা উদ্ধার করে নীলফামারী আধুনিক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নীলফামারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।
