২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবক আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি বিদেশি রিভলভার ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 12:42 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

চুয়াডাঙ্গা সদর থানার এসআই খলিলুর রহমান জানান, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে সদরের ফকিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত বাবুল ফকির (২২) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পঁচাভিটা গ্রামের মৃত নাছিম ফকিরের ছেলে।

এসআই খলিলুর আরো বলেন, ভোরে গোপন খবর পেয়ে ফকিরপাড়া এলাকায় দামুড়হুদা উপজেলা থেকে শ্যালো ইঞ্জিন চালিত করিমনে করে আসা কয়েক যাত্রীর দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় বাবুলের কাছে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড গুলি পাওয়া যায়।

আটকের পর বাবুলকে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।