নোয়াখালীতে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত
নোয়খালী শহরে মার্কেটিং ইনোভেশন ফর হেলথ কর্মসূচির উপর জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে ইউএসএইড ও এসএমসির সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক যৌথভাবে এ সভার আয়োজন করে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. মোস্তফা কামাল।
স্বাগত বক্তব্য দেন জেলা ব্র্যাক প্রতিনিধি চৌধুরী শরিফুর রহমান পন্নী।
এ কার্যক্রম সম্পর্কে ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. খায়রুল বাসার তার উপস্থাপনায় কর্মসচির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা করেন।
এছাড়া তিনি উপস্থাপনায় ১৮ বছরের আগে মেয়েদের বিয়ের ক্ষতিকর দিক, ২০ এর আগে সন্তান নেওয়ার ক্ষতিকর দিক, ২ সন্তানের মাঝে তিন বছর বিরতি না দিলে ক্ষতিকর দিক এবং গর্ভপাতের পর ৬ মাস বিরতি না দিয়ে পুনরায় গর্ভধারণেল ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. মোস্তফা কামাল বলেন, নোয়াখালী জেলায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার অনেক বেশি।
মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর জন্যে এ ধরনের কর্মসূচি হাতে নেওয়ায় ব্র্যাক ও এসএমসিকে ধন্যবাদ জানান তিনি।
পরে মুক্ত আলোচনায় অংশ নেন জেলার সাবেক সিভিল সার্জন ডা. জাহাংগীর হোসেন চৌধুরী, সাবেক পরিচালক এডমিন (স্বাস্থ্য) প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন করেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার মো. রেজাউল করিম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাকের জেলা ম্যানেজার মো. আতিকুর রহমান।
